Wednesday, May 20, 2026

বিজেপির ভয়-বিভাজনের রাজনীতিতে করুণ পরিণতির দায় নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী? তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘোষণা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই  আতঙ্কে একের পর এক আত্মহননের খবর সামনে আসছে। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে তীব্র আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্যোশাল মিডিয়ায় (Social Media) এক পোস্টে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ”বিজেপির ভয়, বিভাজন এবং ঘৃণার রাজনীতির করুণ পরিণতি আমরা প্রত্যক্ষ করছি।” মমতার কথায়, ”ভোটার তালিকায় সংশোধনের এই  প্রক্রিয়াটি বিজেপির (BJP) ইচ্ছায় জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তার ফলেই একের পর এক  এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।” একইসঙ্গে তিনি আশ্বাস দেন, “একজন বৈধ নাগরিককেও ‘বহিরাগত’ তকমা পরতে দেওয়া হবে না।“

মুখ্যমন্ত্রী লেখেন, ”২৭ অক্টোবর, খড়দহের পানিহাটির ৫৭ বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেন। একটি চিরকুট (Note) রেখে যান যেখানে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য NRC দায়ী।” ২৮ অক্টোবর, কোচবিহারের দিনহাটার ৬৩ বছর বয়সী এক ব্যক্তি SIR প্রক্রিয়ার অধীনে হয়রানির ভয়ে নিজের জীবন নেওয়ার চেষ্টা করেন।

আর আজ, পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থেকে ৯৫ বছর বয়সী ক্ষিতীশ মজুমদার-তাঁর মেয়ের সঙ্গে বীরভূমের ইলামবাজারে থাকতেন করতেন- তাঁকে এবং তাঁর পরিবার জমি থেকে উচ্ছেদ কার হতে পারে আতঙ্কে আত্মহত্যা করেন।”

এই ঘটনাগুলিকে “রাজনৈতিকভাবে সৃষ্ট মানসিক ভয় ও আতঙ্কের ফল” বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, “এই ট্র্যাজেডিগুলির দায় কে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি দায় স্বীকার করবেন? বিজেপি ও তাদের মিত্ররা কি সাহস দেখাবে এই আতঙ্কের জন্য নিজেদের দায় মেনে নিতে?”

রাজ্যের প্রশাসনিক প্রধান লেখেন, “৯৫ বছরের এক বৃদ্ধ, যিনি এই মাটির জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁকে নিজের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে মরতে হচ্ছে। এ শুধু ট্র্যাজেডি নয় — মানবতার প্রতি এক বিশ্বাসঘাতকতা।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “বহু প্রজন্ম ধরে বাংলার মানুষ মর্যাদার সঙ্গে বেঁচে এসেছে। আজ তাঁদের নিজের জন্মভূমির অধিকার নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে। এই নিষ্ঠুরতা কোনও ভাবেই সহ্য করা যায় না।”
আরও খবর: SIR প্রস্তুতি: আজ থেকে প্রশিক্ষণ, আগামিকাল মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেকের

রাজ্যের মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর আবেদন, “কেউ প্ররোচনায় পা দেবেন না, কেউ বিশ্বাস হারাবেন না, কেউ চরমপন্থা অবলম্বন করবেন না। মা-মাটি-মানুষ সরকার আপনাদের পাশে আছে। বাংলায় কোনও ভাবেই এনআরসি প্রয়োগ হতে দেওয়া হবে না — না সামনের দরজা দিয়ে, না পিছনের দরজা দিয়ে।” আশ্বাস দিয়ে মমতা লেখেন, “একজন বৈধ নাগরিককেও ‘বহিরাগত’ তকমা পরতে দেওয়া হবে না। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ব, মানুষের অধিকার রক্ষার জন্য এবং বিজেপি ও তাদের মিত্রদের কুটিল ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য।”

Related articles

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...