Wednesday, June 10, 2026

গঙ্গাতীরে সৌন্দর্যায়নে ৪৮ হাজার কোটি টাকার সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজ্যের

Date:

Share post:

কলকাতার (Kolkata) শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ কলকাতা ও হলদিয়া বন্দরের আধুনিকিকরণ ও উন্নয়নে মোট ৪৮ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মুম্বইয়ে চলতি ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’ সম্মেলনের মঞ্চে গতকাল এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বন্দর কর্তৃপক্ষ গঙ্গার তীরের সৌন্দর্যায়নের পাশাপাশি বন্দরের জমি বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে দুটি নামী রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। বন্দর সূত্রে জানা গিয়েছে, মধ্য কলকাতার আর্মেনিয়ান ঘাটে তৈরি হবে এক বড় মাপের আধুনিক বাণিজ্যিক প্রকল্প। অপর প্রকল্পটি হবে খিদিরপুর বন্দর সংলগ্ন এলাকায়। সেখানে ইতিমধ্যেই গঙ্গার ধারে সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে এবং একটি অভিজাত রেস্তোরাঁ চালু রয়েছে। ওই রেস্তোরাঁর পাশেই নতুন প্রকল্প গড়ে তোলা হবে। মেরিটাইম সম্মেলনে হলদিয়া বন্দরে রাসায়নিক সামগ্রী মজুত রাখার জন্য আধুনিক পরিকাঠামো তৈরিতে একটি বেসরকারি সংস্থা যুক্ত হচ্ছে। অন্যদিকে, কলকাতা বন্দরে সিমেন্ট পরিবহণের জন্য নতুন টার্মিনাল গড়ে তোলার কাজেও এক সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে।

হাওড়ার দিকে গঙ্গার ধারে ‘লন্ডন হুইল’-এর আদলে একটি বিনোদনমূলক স্থাপনা তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমণ জানিয়েছেন, এই প্রকল্পগুলির লক্ষ্য বাণিজ্য প্রসার এবং কলকাতা ও হলদিয়া বন্দরের পরিকাঠামোগত শক্তি বৃদ্ধি করা। এতে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক গতি আরও বাড়বে। আরও পড়ুন: পার্ক স্ট্রিটে হোটেলের দেহ উদ্ধার কাণ্ডে ধৃত মৃতের ২ সঙ্গী

Related articles

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...