Friday, April 10, 2026

অসুস্থদের ছাড়, বেশিরভাগ বিএলও-ই কাজে যোগ দিয়েছে দাবি কমিশনের

Date:

Share post:

নির্বাচন কমিশনের (Election Commission of India) দেওয়া সময়সীমা শেষ হয়েছে বেশ কয়েক ঘণ্টা আগেই। ১৪৩ জন BLO কি দায়িত্ব গ্রহণ করলেন, রাজনৈতিক থেকে প্রশাসনিক মহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছেন। নির্বাচন কমিশন মনে করছে বেলা ১২টার মধ্যে কাজে যোগ না দিলে সাসপেন্ড করার হুমকি কাজে লেগেছে। বেশিরভাগ বিএলও-ই যোগদান করেছেন। তবে BLO ঐক্য মঞ্চ অসুস্থদের ছাড় দেওয়ার আর্জি জানিয়েছে কমিশনকে।

রাজ্যে এসআইআরের (SIR) সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন। নভেম্বরের ৪ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবেন BLO- রা।মূলত সেই তালিকায় শিক্ষকরাই থাকবেন।বুথেই লেখা থাকবে BLO-দের নাম ও ফোন নম্বর। স্থানীয় ভাবে প্রচারও করা হবে তাঁদের নাম, ফোন নম্বর। এরা যে এনিউমারেশন ফর্ম নিয়ে যাবেন তার দুটো করে কপি থাকবে। ফর্ম ফিলাপ করার পর ভোটার নিজের কাছে রাখবেন, অন্যটি BLO সঙ্গে নিয়ে যাবে। এই ফর্মের ভিত্তিতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।যাঁরা কাজে যোগদান করছেন, তাঁদের নিরাপত্তার দিকটা কমিশনকে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ভোটকর্মী ঐক্যমঞ্চ ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল।

 

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...