Wednesday, June 10, 2026

তপসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্যাবচালক

Date:

Share post:

শহরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে তপসিয়া ক্রসিংয়ের (Tapsiya Crossing) কাছে কলকাতা পুরসভার একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের একটি ল্যাম্পপোস্টে। ঘটনার জেরে ল্যাম্পপোস্টটি ভেঙে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতায় ল্যাম্পপোস্টের লোহার খণ্ড ছিটকে গিয়ে একটি অ্যাপ ক্যাবের উপর পড়ে। একটি খণ্ড ক্যাবের ছাদ ভেদ করে ঢুকে যায়, অন্যটি উইন্ডস্ক্রিন ভেঙে সামনে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময় গাড়িতে শুধু চালকই ছিলেন। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন, তবে সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। আরও পড়ুন: কাচ ভাঙার বদলা! বাইকআরোহীকে পিষে মারল দম্পতি

পুলিশ সূত্রে খবর, ডাম্পারটির গতি অত্যন্ত বেশি ছিল। প্রাথমিক অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে সরাসরি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের পর আশপাশে থাকা পথচারীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন, তাঁদের একজন ডাম্পারচালক। ঘটনার জেরে তপসিয়া ক্রসিং এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রেন এনে ভাঙা ল্যাম্পপোস্ট ও ডাম্পার সরানোর কাজ শুরু করে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...