Friday, April 10, 2026

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ শুক্রবার

Date:

Share post:

পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় কাল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের (HS 3rd Sem Result) তৃতীয় সেমিস্টারের ফলাফল। এদিন দুপুর ১২.৩০টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবে সংসদ। এরপর দুপুর দুটো থেকে সংসদের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। মোট প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক পার্সেন্টাইল জানা যাবে। এবারেই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত ২২ সেপ্টেম্বর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়। দ্বাদশের দ্বিতীয় অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার হবে ফেব্রুয়ারিতে। দ্বাদশ শ্রেণির ২টি সেমিস্টারের নম্বর যোগ করে তারপরেই মূল রেজাল্ট প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে wbresults.nic.in লগ ইন করতে পারবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক তা ডাউনলোড করে স্ট্যাম্প-সহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন। আরও পড়ুন: গঙ্গাতীরে সৌন্দর্যায়নে ৪৮ হাজার কোটি টাকার সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজ্যের

Related articles

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...