Friday, June 19, 2026

যোগীরাজ্যে বাংলা বলার অপরাধে ‘খুন’ পরিযায়ী শ্রমিক!

Date:

Share post:

এবার যোগীরাজ্যে (Uttar Pradesh) বাংলা বলার অপরাধে খুন! বীরভূমের কসবার পর এবার নানুর। সম্প্রতি বীরভূমের দুই পরিযায়ী শ্রমিকের উত্তরপ্রদেশের কাঁকিনাড়া এলাকায়। মৃত যুবক দুধকুমার বাগদি একটি রুটি কারখানায় কাজ নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন। বুধবার তাঁরা ট্রেনে চেপে বেঙ্গালুরু রওনা দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে দুধকুমারের বাড়িতে আরপিএফ কর্মীরা ফোনে খবর দেন।

প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে জানানো হয়েছে। কিন্তু পরিবারের দাবি, বাংলায় কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রেল লাইনের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। একই ঘটনায় প্রতীকের মৃত্যুও ঘটেছে, যেটি স্থানীয় পুলিশি তৎপরতার প্রশ্ন উঠছে।
স্থানীয় পরিবার ও রাজনৈতিক নেতারা অভিযোগ করছেন, যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ক্রমবর্ধমান হুমকি এবং সহিংসতার ঘটনায় প্রশাসনের নিরবতা সমাজে উদ্বেগ সৃষ্টি করছে। আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে দেখা করতে বোমা তৈরি! গ্রেফতার চার যুবক

প্রসঙ্গত, দিন কয়েক আগে বীরভূমের দামোদরপুর গ্রামের বাসিন্দা প্রতীক হেমব্রমের দেহ উদ্ধার হয় উত্তরপ্রদেশে। পরিবারের দাবি, যখন ফোনে কথা হয় তখন প্রতীক কোনও কারণে আতঙ্কে ছিলেন। তবে তখন বিষয়টি ততটা গুরুত্ব দেননি তাঁরা। এরপর ২৫ অক্টোবর পারুই থানার মাধ্যমে পরিবার খবর পায়, উত্তরপ্রদেশের কানপুর জেলার গোবিন্দনগর থানা এলাকায় রেললাইনের ধারে প্রতীকের দেহ উদ্ধার হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। স্বামীকে খুন করা হয়েছে বলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতীকের স্ত্রী। সেই রেশ কাটতে না কাটতেই বীরভূমের আরও এক যুবকের দেহ উদ্ধার উত্তরপ্রদেশে।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...