Tuesday, May 5, 2026

প্রেমিকার সঙ্গে দেখা করতে বোমা তৈরি! গ্রেফতার চার যুবক

Date:

Share post:

প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য ইউটিউব দেখে বোমা তৈরি! আর সেই বোমার আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। ছটপুজোর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটিতে। ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ।
ঘটনাটি ঘটে ২৮ অক্টোবর ছট পুজোর রাতে। বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের মালির বাগান খামারডাঙা এলাকায় বোমা ছোড়া হয়। বিস্ফোরণে একটি বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়, জানালার কাচ ভেঙে যায়। সিসিটিভি ফুটেজে বাইকে চেপে পালাতে দেখা যায় অভিযুক্তদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁপদানির বাসিন্দা সাগর মালিকের সঙ্গে ওই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে ভাঙন ধরে। সাগর যোগাযোগ করা বা দেখা করার অনেক চেষ্টা করলেও তরুণী সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। পরে সাগর জানতে পারেন, প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা শুরু করেছে। এরপরই প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে অজুহাত খুঁজতে থাকে সে।

বন্ধুদের নিয়ে পরিকল্পনা করে ইউটিউব দেখে বাজির মশলা দিয়ে বোমা তৈরি করে সাগর। উদ্দেশ্য ছিল, বোমা ফাটিয়ে আওয়াজে প্রেমিকাকে বাইরে এনে দেখা করা। কিন্তু বিস্ফোরণের শব্দ এতটাই জোরে হয় যে নিজেরাই আতঙ্কিত হয়ে পালিয়ে যায় তারা। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে বাইকের সূত্র ধরে সাগর ও তার তিন বন্ধুর হদিস পায়। পরে ব্যারাকপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল ও আয়ুষ যাদব। ঘটনার পর চারজনই কল্যাণীতে গা-ঢাকা দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন: উত্তরবঙ্গে বন দফতরের সফল অভিযান: নিরাপদে নয়া ‘ঘরে’ হাতির দল

Related articles

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...