Tuesday, May 26, 2026

মন্ত্রিত্বে শপথ আজহারের: শুরু রাজনীতির নতুন ইনিংস

Date:

Share post:

রাজনীতির ইনিংস খেলতে নেমে একাধিকবার আউট হয়েও নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। শুক্রবার তেলেঙ্গানার (Telengana) রাজভবনে মন্ত্রী হিসাবে শপথ নিলেন (oath taking) তিনি। অন্যদিকে, তেলেঙ্গানায় উপনির্বাচনের আগে এই পদক্ষেপ কংগ্রেসের তরফে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ক্রিকেটকে বিদায় দিয়ে কংগ্রেসের হাত ধরে যে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন আজ্জুভাই তাতে প্রথমেই তিনি সাফল্যের মুখ দেখেছিলেন। ক্রিকেটের মাঠে প্রথম টেস্টে শতরানের মতো ভোটের লড়াইতেও ২০০৯ সালে প্রথম লড়াইতে সাংসদ (MP) নির্বাচিত হয়েছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে। তবে তারপরে একাধিক লোকসভা ও বিধানসভার লড়াইতে পরাজিত হয়েই থাকতে হয়েছে তাঁকে। যদিও কংগ্রেস (Congress) তাঁর উপর থেকে ভরসা সরায়নি। ২০১৮ সালে তাঁকে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের (TPCC) সভাপতি করা হয়।

তবে তেলেঙ্গানার জুবিলি হিলস (Jubilee Hills) থেকে ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে লড়ে পরাজিত হন আজহার। সেই কেন্দ্রে বিধায়ক মগন্তি গোপিনাথের মৃত্যু নতুন করে পথ খুলে দিয়েছে আজহারের জন্য। কংগ্রেসের তরফ থেকে বিধানসভায় রাজ্যপালের মনোনিত প্রার্থী হিসাবে অগাস্টে আজহারকে (Mohammed Azharuddin) বিধানসভায় বিধায়ক করার প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাবে রাজ্যপাল (Governor of Telengana) জিষ্ণু দেব বর্মার সম্মতিতে শুক্রবার মন্ত্রিত্বে শপথ নিলেন আজহার।

আরও পড়ুন: রুশ বধূর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির চেষ্টা করুন: নির্দেশ সুপ্রিম কোর্টের

জুবিলি হিলস কেন্দ্রে উপনির্বাচন আসন্ন। যেখানে লক্ষাধিক মুসলিম ভোটের ভরসায় জয়ের প্রত্যাশী কংগ্রেস। সেই উদ্দেশ্যেই উপনির্বাচনের আগে মন্ত্রিত্বে আজহারের শপথ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর মন্ত্রিত্বে সংযুক্তিতে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির (Revant Reddy) মন্ত্রিসভায় মন্ত্রী পদে ১৬ জন সদস্য স্থান পেলেন।

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...