Tuesday, May 26, 2026

শুভমান-সূর্যদের ব্যাটিং ব্যর্থতায় মেলবোর্নে হার ভারতের, এগিয়ে গেল অজিরা

Date:

Share post:

ওডিআই সিরিজে হারের পর এবার টি২০ (T20)-তেও পিছিয়ে পড়ল ভারত (India)। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে হার ভারতের। অজিরা জিতল ৪ উইকেটে। ব্যাটিং ব্যর্থতায় হারতে হল ভারতকে।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। কিন্তু অভিষেক শর্মা বাদ দিলে বাকি ভারতীয়  ব্যাটাররা প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না।

শুভমান গিল এই ম্যাচেও হতাশ করেছেন।  ১০ বলে ৫ রান করে হেজেলউডের বলে আউট হলেন। ২ রানের বেশি করতে পারলেন না সঞ্জু স্যামসনও। অধিনায়ক সূর্যকুমার যাদব ১ রান করেই ফিরলেন। খাতা খোলার আগেই আউট তিলক বর্মা। অক্ষর প্যাটেল করেন ৭ রান।

গোটা ভারতীয় ব্যাটিং ফ্লপ, সেখানে ১৮৩.৭৮ স্ট্রাইক রেট রেখে ৩৭ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন অভিষেক।কিছুটা হলেও অভিষেক শর্মার সঙ্গে সঙ্গত দেন হর্ষিত রানা। তিনি ৩৩ বলে ৩৫ রান করেন। পুরো ২০ ওভার খেলার আগেই ১২৫ রানেই সমাপ্ত ভারতের ইনিংস।

অল্প রানের পুঁজি নিয়ে লড়াই করা অসম্ভব ছিল। ২৮ রানে আউট হন হেড।  মার্শ এবং জশ ইংলিশ ঝোড়ো  গতিতে রান তুলতে থাকেন। তবে ৪৬ রানে কুলদীপ যাদবের বলে আউট হন মার্শ। বরুণ –কুলদীপরা লড়লেন। টিম ডেভিড ১ রানে আউট হলেন। জস ২০ রানের বেশি করতে পারেননি। কিন্ত ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা।

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে অজিরা সিরিজে ১-০ ফলে  এগিয়ে গেল।

 

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...