Sunday, June 14, 2026

উত্তরবঙ্গে বন দফতরের সফল অভিযান: নিরাপদে নয়া ‘ঘরে’ হাতির দল

Date:

Share post:

মানুষ–প্রাণী সংঘাত রুখতে নজিরবিহীন পদক্ষেপ বন দফতরের (Forest Department)। দার্জিলিং জেলার তুকরিয়াঝর রেঞ্জ থেকে বাগডোগরা রেঞ্জে একদল হাতিকে সফলভাবে স্থানান্তর করা হয়েছে।বন দফতর সূত্রে জানা গিয়েছে, তুকরিয়াঝর জঙ্গল ইতিমধ্যেই ধারণক্ষমতার সীমায় পৌঁছেছিল। হাতির সংখ্যা বাড়তে থাকায় গ্রামাঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফসলও। তাই মানুষ ও বন্যপ্রাণ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্শিয়াং বন বিভাগ হাতির একটি অংশকে বাগডোগরা রেঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।অভিযানে অংশ নেন তুকরিয়াঝর, বাগডোগরা, পানিঘাটা ও ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। সহযোগিতায় ছিল বিশেষ প্রশিক্ষিত হাতি স্কোয়াড। নেতৃত্ব দেন সমীরণ রাজ, সংবর্ত সাধু, সুরাজ মুখিয়া, মনস কান্তি ঘোষ ও প্রমিত লাল। তাঁদের সাহসিকতা ও কৌশলগত দক্ষতার প্রশংসা করেছে বন দফতর।বর্তমানে হাতির দল নতুন জঙ্গলে অভ্যস্ত হচ্ছে। বনকর্মীরা তাদের চলাফেরা, খাদ্যাভ্যাস ও বিশ্রাম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বন দফতরের এক আধিকারিকের কথায়, “হাতিদের নিরাপদ স্থানান্তর শুধু বন্যপ্রাণী সংরক্ষণ নয়, এটি মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক বাস্তব দৃষ্টান্ত।” আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ৩য় সেমিস্টারের ফল প্রকাশিত, প্রথম দশে ৬৯ জন, জেলার সেরা দক্ষিণ ২৪ পরগনা

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...