Saturday, June 13, 2026

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

Date:

Share post:

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি পেশের বিভ্রান্তি। অন্যদিকে জটিল এসআইআর (SIR) পদ্ধতি। বাংলায় এমন সময়ে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে যখন প্রাকৃতিক বিপর্যয়ের শিকার উত্তরবঙ্গ (North Bengal)। দুর্যোগের মোকাবিলার পাশাপাশি রুটিরুজির সন্ধানে জেরবার চা বাগানের শ্রমিকদের এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য শুক্রবারের ভার্চুয়াল বৈঠক (virtual meeting) থেকে কড়া নির্দেশ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পর্ব ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপ। সেই পর্বে যাতে কোনও সমস্যা চাবাগানের শ্রমিকদের না হয়, তার জন্য অভিষেক দায়িত্ব দেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইককে (Prakash Chik Baraik)। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে বারবার দলের সবস্তরের নেতা কর্মীদের তিনমাস রাস্তায় থাকার নির্দেশ দেন তিনি। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা প্রসঙ্গে নির্দেশ দিতে গিয়ে বিশেষভাবে উল্লেখ করেন চা বাগানের শ্রমিকদের কথা। সেখানেই সাংসদ বরাইককে নির্দেশ দেন, প্রত্যেক চা শ্রমিকের (tea garden worker) বাড়ি বাড়ি যেতে হবে। স্থানীয় বিএলএ-দের পাশাপাশি স্থানীয় নেতৃত্বের উদ্দেশ্যেও এই একই নির্দেশ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

আরও পড়ুন: বিএলও-দের ছায়াসঙ্গী হোন: ফর্ম ফিলাপ পর্বে স্পষ্ট নির্দেশ অভিষেকের

ফর্ম ফিলাপকেই যে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল, এদিনের ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যেই একজন চা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা যাতে ন্যায্য ভোটার হিসাবে ইনিউমারেশন ফর্ম ফিলাপে বাদ না পড়েন, তা নিয়ে কড়া বার্তা দেন তিনি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...