Saturday, April 4, 2026

বেসুরো মোলিনা, আইএসএলের আগেই কোচ বদল মোহনবাগানে?

Date:

Share post:

বিগত কয়েক মরশুম ধরেই সাফল্যের নৌকায় ভেসেছিল মোহনবাগান(Mohun Bagan)। কিন্তু চলতি মরশুমের শুরু থেকেই ছবিটা অন্যরকম। আর সুপার কাপ থেকে বিদায়ের পরই মোহনবাগানের অন্দরের অশান্তির ছবি প্রকাশ্যে চলে এল। সেই সঙ্গে কোচ বদলের হাওয়া গঙ্গাপাড়ের ক্লাবে।

দল গঠন নিয়ে সরাসরি ম্যানেজমেন্টের দিকেই তির ছুরলেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। ডুরান্ড কাপে প্রত্যাশা মতো সাফল্য আসেনি। এসিএল-র একটা ম্যাচ খেলেছে মোহনবাগান। সেটাতেও হারতে হয়েছে। আইএফএ শিল্ড জয় পেয়ে কিছুটা অক্সিজেন পেয়েছিলেন সবুজ মেরুন কোচ। কিন্তু সুপার কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করে বিদায় নেওয়ার পরেই বাগানে দাবানল।

কোচ মোলিনা সরাসরি জানিয়ে দিয়েছেন। দল তাঁর গঠন করা নয় ম্যানেজমেন্টের গঠন করা অর্থাৎ এই ব্যর্থতার দায়ভার তাঁর যে একার নয় সেটা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন সবুজ মেরুন কোচ।সুপার কাপের ডার্বি ড্র করে সাংবাদিক সম্মেলনে এসে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন হোসেন মলিনা।

মোলিনার কথায়, “আমি প্লেয়ারদের সই করাইনি। করিয়েছে ম্যানেজমেন্ট। আমি আমার মতামত দিয়েছি মাত্র। সিদ্ধান্ত ওদের। বছরের শুরুতে একজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার চেয়েছিলাম। যে খেলাটা কন্ট্রোল করতে পারে। কিন্তু আমি পাইনি।আমি অনুশীলন করাই, দল মাঠে নামায় এই পর্যন্ত।”

মোলিনার এই মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কি আদৌও আর মোহনবাগানের কোচ থাকবেন! নাকি আইএসএল শুরুর আগেই কোচ আনবে ম্যানেজমেন্ট। আপাতত সামনে কোনও টুর্নামেন্ট নেই। আইএসএল জানুয়ারি মাসের আগে শুরু হওয়া সম্ভবনা নেই। ফলে মলিনার উপর ভরসা না রেখে নতুন কোচ নিয়োগ করতে পারে টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে কলকাতায় নাও ফিরতে পারেন  মোলিনা। ডার্বির পরই মোহনবাগান কোচ হিসাবে শেষ সাংবাদিক সম্মেলন টাও করে ফেলেছেন তিনি।

চলতি মরশুমে মোহনবাগানের খারাপ পারফরম্যান্সের নেপথ্যে একাধিক কারণ আছে। বিষয়টি পরিষ্কার মূল সমস্যা দল গঠনের। এই রকম ফুটবল বোধহীন দলগঠন, স্বল্প প্রি সিজন, কোচের সঙ্গে অসি প্লেয়ারদের গন্ডগোল, ম্যানেজমেন্টের এএফসির হারিকিরি সব মিলিয়ে এ বছর ঘেঁটে গেছে.

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...