Wednesday, March 4, 2026

ফের ট্রেন বাতিলের ঘোষণা, ভোগান্তির আশঙ্কা হাওড়া ডিভিশনের যাত্রীদের!

Date:

Share post:

রেলের রক্ষণাবেক্ষণের কাজের (Railway Maintenance Work) জন্য আগামী সপ্তাহের শুরুতেই হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষনা পূর্ব রেলের (ER)। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে নভেম্বর মাসে ৭ দিন হাওড়া -ব্যান্ডেল-কাটোয়া রুটে পাওয়ার ব্লক থাকবে। যার ফলে অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হতে চলেছেন ট্রেনযাত্রীরা।

কিছুদিন অন্তর অন্তর রেলের কাজের কারণে যাত্রী সমস্যা হওয়া এখন যেন চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বারবার অভিযোগ বিক্ষোভ দেখিয়েও কোন লাভ না হওয়ায় যথেষ্ট বিরক্ত যাত্রীরা। জানা যাচ্ছে নভেম্বর মাসের ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫ তারিখে দফায় দফায় হাওড়া কাটোয়া ব্যান্ডেল রুটের বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণেই ৩৭৭৪১ ও কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বরের ট্রেনগুলি বাতিল থাকবে। ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ৪টে ৩০ মিনিটের পরিবর্তে সংশ্লিষ্ট দিনগুলিতে ৫ টা বেজে ২০ মিনিটে ছাড়বে। এছাড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেনের সূচি পরিবর্তন করা হতে পারে বলে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...