Tuesday, June 9, 2026

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

Date:

Share post:

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক ভারতীয় দলের কথায়। ভারতীয় দলের মূল শক্তি ব্যাটিং। কারণ
উপরের দিকে হরমনপ্রীত থেকে স্মৃতি মান্ধানা যেমন আছেন তেমনই মিডল অর্ডারও শক্তিশালী । মহিলাদের এক দিনের মহিলা ক্রিকেটে এক নম্বর ব্যাটার স্মৃতি, সেমিফাইনালে রান পাননি। ফলে ফাইনালে জ্বলে উঠতে চাইবেন। বিশ্বকাপে ফর্মে আছেন ওপেনার। আটটি ম্যাচে করেছেন ৩৮৯ রান। একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন।

সেমিফাইনালে জ্বলে উঠছেন হরমনপ্রীত। জেমাইমা রদ্রিগেজ ভারতীয় ব্যাটিং এর মূল শক্তি । দীপ্তি শর্মা, রিচা ঘোষের মতো আগ্রাসী ব্যাটার নামেন পাঁচ থেকে সাত নম্বরের মধ্যে। পাশাপাশি আছেন আমনজ্যোৎ কৌরের মতো ব্যাটিং অলরাউন্ডার।

শুধু ব্যাটিং নয় ভারতীয় দলের আর এক শক্তির জায়গা স্পিন বোলিং। রাধা যাদব, দীপ্তি, স্নেহ রানা এবং শ্রী চরণির মতো স্পিনার রয়েছেন। বিশ্বকাপে ভারতীয় স্পিনাররা ভালো ছন্দে আছেন। দীপ্তি ১৭ উইকেট নিয়ে এখনও পর্যন্ত প্রতিযোগিতায় যুগ্ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

তবে ফাইনাল জিততে হলে ভারতকে ফিল্ডিং বিভাগে উন্নতি করতে হবে।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও বেশ শক্তিশালী। উলভার্টদের দল, প্রথম থেকেই দ্রুতগতিতে রান তুলতে পারেন ।প্রোটিয়া ব্যাটারেরা আবার জোরে বোলিংয়ের বিরুদ্ধে সকলেই স্বচ্ছন্দ।

দক্ষিণ আফ্রিকা দলের ফিল্ডিংও বেশ ভাল। প্রতি ম্যাচে অন্তত ২৫-৩০ রান বাঁচিয়ে দিয়ে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন । ক্যাচ ধরার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটারেরা বিশ্বের অন্যতম সেরা।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...