Sunday, June 14, 2026

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

Date:

Share post:

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা ঘড়ির কাঁটা বারোটা পেরোতেই হুল্লোড় আর আনন্দ উদযাপনে মেতেছে। আজ শাহরুখ খানের ৬০-তম জন্মদিন (Shahrukh Khan’s Birthday)। এই উপলক্ষে মধ্যরাতেই বলিউডের রোমান্টিক আইকনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সুপারস্টারের ট্যালেন্ট আর ক্যারিশমা যাতে ভারতীয় বিনোদন জগতকে আরও সমৃদ্ধ করে সেই কামনাও করেছেন শাহরুখের প্রিয় ‘ দিদি’।

বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কিং খানের সম্পর্কটা বরাবরই দিদি- ভাইয়ের। একটা সময় এ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন কিং খান। সাম্প্রতিককালে একাধিকবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) উপস্থিত হয়ে বাংলা ও বাঙালির মন জয় করেছেন বলিউড বাদশা।

পয়লা নভেম্বর ঘড়ির কাঁটা বারোটা ঘুরতে না ঘুরতেই দেশ-বিদেশ থেকে প্রিয় অভিনেতাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা আর ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অনুরাগীরা।

 

Related articles

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...