Thursday, April 2, 2026

দলে বদল ঘটিয়ে সুন্দর জয় ভারতের, প্রত্যাবর্তনের ম্যাচে দাপট অর্শদীপের

Date:

Share post:

দলে বদল ঘটিয়েই জয়ে ফিরল ভারত(India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০(T20) ম্যাচে ৫ উইকেটে  জয় পেল ভারত। সিরিজের ফল ১-১। ভারতীয় দলে তিনটি বদল করা হয়। সঞ্জু স্যামসন, হর্ষিত রানা এবং কুলদীপ যাদবকে বসিয়ে তাদের পরিবর্তে আসেন উইকেটকিপার জিতেশ শর্মা, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দরও।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার। শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত বোলিং করলেন  অর্শদীপ। তাঁর বোলিংয়ের দাপটে ১৪ রানেই ২ উইকেট পড়ে যায় তাদের। অর্শদীপ ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১)। অধিনায়ক মিচেল মার্শও ১১ রানে ফিরলেন। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী। ব্যর্থ মিচেল ওয়েনও

ভয়ানক হয়ে ওঠা ডেভিডকে সাজঘরের পথ দেখান শিবম দুবে। ৩৮ বলে ৭৪ রান করেন ডেভিড। তাঁর ইনিংসে ছিল ৮টি চার, ৫টি ছক্কা। শেষ দিকে মার্কাস স্টয়নিস ৬৯ রান করে অজিদের রানকে ১৮৬ রানে নিয়ে গেলেন। অর্শদীপ নিলেন ৩ উইকেট বরুণের সংগ্রহ ২ উইকেট।

ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা(২৫) ও গিল(১৫) বড় রান পেলেন না। সূর্য ২৪ রান করে ফিরলেন।  অক্ষরও ১৭ এবং তিলক ২২৯ রানে ফিরলেন।  ওয়াশিংটনের ২৩ বলে ৪৯ রান তিনটি চার এবং চার বিশাল ছক্কায় সাজানো। ছ’নম্বরে ব্যাট করতে নেমে তাঁর স্ট্রাইক রেট ২১৩। জিতেশের সংগ্রহ ১৩ বলে ২২ রানে।

হোবার্টে জয়ের পর আপাতত সিরিজের ফল ১-১। আগামী ৬ নভেম্বর সিরিজের চতুর্থ ম্যাচ।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...