Sunday, June 28, 2026

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

Date:

Share post:

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ। অন্যদিকে জোর প্রচার বিরোধী জোটের। তবে বিজেপি ও এনডিএ জোটের গরম গরম ভোট প্রচারে কিছুটা যেন জল ঢেলে দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বলা ভালো, নিজে জলে নেমে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন নরেন্দ্র মোদিকে।

রবিবার বিহার ভোটের আগে বেগুসরাইয়ের ঐতিহ্যবাহী মাছ ধরার নিয়মে অংশ নিয়ে জলে ঝাঁপ দিলেন রাহুল। তবে শুধু রাহুলই নন , উপস্থিত ছিলেন ভিআইপি প্রধান ও মহাগঠবন্দনের উপ মুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানী, কংগ্রেস নেতা কানহাইয়া কুমার এবং আরও কিছু রাজনৈতিক পরিচিত মুখ। আরও পড়ুনবাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

এনডিএ ও বিজেপির নেতারা বরাবর কংগ্রেস সাংসদের রাজনৈতিক দক্ষতা ও কর্মক্ষমতাকে গান্ধী পরিবারের ছায়ায় ঢেকে দিয়ে অপপ্রচারের চেষ্টা চালান। তাঁকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান বলে ‘পাপ্পু’ সম্বোধনও করে থাকেন। যদিও রাহুল সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিশে গিয়ে সেই মিথ অনেকটাই ভেঙে দিয়েছেন। এবার বিহারে পুকুরের জলে নামলেন তিনি। দেশের শেষ অর্থনৈতিক বাজেটে বিহারের মাখনা চাষীদের জন্য বিপুল বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার। জলে নেমে মাখনা চাষে কী সমস্যা তা এর পরবর্তীতে খোঁজ নেয়নি কেন্দ্রের নেতৃত্ব। সেখানেই জলে নেমে মাছ চাষীদের সমস্যা অনুভবের চেষ্টা রাহুলের।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...