Saturday, June 27, 2026

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

Date:

Share post:

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। নিজে স্ত্রী-কে নিয়ে মলদ্বীপে চলে গিয়েছেন। কিন্তু তাঁকে কি আদৌও মোহনবাগানের কোচিংয়ে দেখা যাবে?

সামনে কোনও ম্যাচ নেই। আইএসএল কবে শুরু হবে কেউ জানে না। আইএসএলের দিনক্ষণ জানার পরই মোলিনাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোচের দল গঠন নিয়ে মন্তব্যকে ভালোভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট। একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের তথ্য অনুসারে মোলিনার সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে নিতে পারে মোহনবাগান।

ময়দানে জোর গুঞ্জন হোসে মোলিনাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হবে ম্যানেজমেন্টের তরফ থেকে। ম্যানেজমেন্ট নাকি নতুন কোচের সাথে কথাবার্তাও শুরু করে দিয়েছেন, শোনা যাচ্ছে সেরজিও লোবেরার নাম নাকি সবার উপরে আছে, মোলিনাকে যে মরসুমের বাগান ম্যানেজমেন্ট কোচের দায়িত্ব পালন করার জন্য নিয়ে আসেন সেবারই প্রায় ঠিক ছিল লোবেরা মোহনবাগানের কোচ হবেন কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ায় তখন ডিলটি হয়নি কিন্তু আবারও ম্যানেজমেন্ট কোচের ভূমিকায় লোবেরাকে নিয়ে আসতে পারে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। লোবেরার পাশাপশ ওয়েন কোয়েলের নামও আছে।

জতীয় দলের ফুটবলাররা কয়েকদিনের মধ্যেই খালিদ জামিলের শিবিরে যোগ দেবেন, বিদেশিরা নিজেদের মতো করে ছুটি কাটাবে। আসলে বাগানের সেই বাঁধনটাও উধাও। খেলা কম ছুটি বেশি। আসলে ভারতীয় ফুটবল এমন অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে তাতে টিম ম্যানেজমেন্টও যেন উতসাহ হারিয়ে ফেলছে। এফএসডিএল আদৌও  আইএসএল করবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...