Wednesday, June 24, 2026

ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর, কোন দুই ফর্ম্যাটে খেলবেন উইলিয়ামসন?

Date:

Share post:

গত বছরই  টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে ছিলেন বিরাট কোহলি, এবার  করলেন তাঁর বন্ধু কেন উইলিয়ামসন(Kane Williamson )। রবিবারই সমাজ মাধ্যমে অবসরের কথা ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।উইলিয়ামসন লিখেছেন, “দীর্ঘদিন ধরে এই টিমের অংশ হতে পেরে আমি আনন্দিত। সব স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। আমার মনে হয় নিজের জন্য দলের জন্য এটাই সঠিক সময়।”

চলতি বছরেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নাম লেখাননি উইলিয়ামসন। টানা দ্বিতীয় বছর এই সিদ্ধান্ত নিলেন।  জল্পনা শুরু হয়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন তিনি?  বিরাটের মতোই ধাপে ধাপে অবসর নেবেন তিনি সেটা স্পষ্ট এই ঘোষণায়। সবার আগে তিনি সরলেন টি-২০ থেকে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ হবে। কিন্তু মেগা টুর্নামেন্টের আগেই আচমকা সরলেন উইলিয়ামসন।

৯৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই কিংবদন্তি ক্রিকেটার এই ফরম্যাটে ২৫০০-এর বেশি রান করেছেন।শেষবার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই তারকা ব্যাটসম্যান। উইলিয়ামসন মোট ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড  ২০২১ সালের ফাইনালে পৌঁছেছিল।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...