Tuesday, March 31, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul Haque) প্রয়াত রবিবার ভোরে। সেই সঙ্গে মুর্শিদাবাদের দক্ষিণপন্থী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্য়ায়ের অবসান। রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

মুর্শিদাবাদের ফরাক্কায় (Farakka) কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে অবতরণ মইনুল হকের। মুর্শিদাবাদ, বীরভূম জেলার একাধিক তাবড় কংগ্রেস নেতা কর্মীর রাজনৈতিক পাঠদানের কাজ করেছিলেন মইনুল। ১৯৯৬ সালে প্রথমবার কংগ্রেসের (Congress) তরফে নির্বাচনে লড়ে ফরাক্কা থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর টানা পাঁচবারের কংগ্রেসেরই বিধায়ক (Congress MLA) ছিলেন তিনি। কংগ্রেস রাজনীতির সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই গভীর ছিল যে দীর্ঘদিন তিনি এআইসিসি-র (AICC) সদস্য ছিলেন। কংগ্রেস নেতৃত্ব তাঁর উপর আস্থা রেখে তাঁকে জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ডের কংগ্রেসের পর্যবেক্ষকও নিয়োগ করা হয়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মনিরুল ইসলামের (Manirul Islam) কাছে পরাজিত হন তিনি। এরপরই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সমস্যায় সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি দিয়ে কংগ্রেস ত্যাগ করেন তিনি। ২০২২ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। এরপর ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে তাঁর সম্পর্ক আবারও সুগঠিত হয়। গত ২১ জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দেন তিনি। যদি তারপর থেকেই শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। প্রায় তিন মাস কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্য সহ-সভাপতি মইনুল হকের।

আরও পড়ুন: শোকের ছায়া রাজনৈতিক মহলে! প্রয়াত মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, আমার রাজনৈতিক সহকর্মী মইনুল হকের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করছি। তিনি ফরাক্কার প্রাক্তন বিধায়ক ছিলেন এবং গত কয়েক বছর ধরে দলের উচ্চ পর্যায়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। তাঁর পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...