Thursday, April 2, 2026

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

Date:

Share post:

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিন গ্রামবাসীকে।

সোমবার সকাল ৬টা নাগাদ ৪ ইডি আধিকারিক চাকদহ চাকদহের দুবড়া গ্রাম পঞ্চায়েতের পড়ারি গ্রামে হানা দেন। সঙ্গে ছিলেন ১২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আধিকারিকরা গ্রামের এক কাঠমিস্ত্রি ও তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদ করেন। পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান তদন্তকারিরা। কাঠমিস্ত্রি বিপ্লব ও তাঁর ভাই বিপুলের পাসপোর্ট জাল কিনা খতিয়ে দেখা হচ্ছে। আটক করা হয়েছে বিপ্লব, বিপ্লবের ভাই বিপু্ল ও তাঁদের বাবাকে। পেহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর থেকে সক্রিয় হয়েছে ইডি। এর আগেও বেশ কয়েকবার পাসপোর্ট কাণ্ডে নদিয়াতে হানা দিয়েছিল ইডি। আরও পড়ুন: নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Related articles

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...

প্রাক্তনীদের উদ্যোগে টাকী বয়েজ স্কুলে দুদিন ব্যাপী মেগা হেলথ ক্যাম্প

স্বাস্থ্যই সম্পদ, সুন্দর এক আগামী গড়ে তুলতে সুস্থতাই একান্ত কাম্য। তাই পড়ুয়া এবং অভিভাবকদের স্বাস্থ্য সমস্যার কথা মাথায়...

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...