Wednesday, June 24, 2026

আর্থিক দুর্নীতির তদন্তে অনিল আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Date:

Share post:

রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানির (Anil Ambani) তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘রিলায়্যান্স অনিল ধীরুভাই অম্বানী গ্রুপ’-এর অধীনস্থ বেশ কয়েকটি সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। আজ, সোমবার সকালে ওই তদন্তের সূত্রেই এই তিন হাজার কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য চারটি নির্দেশিকা জারি করেছিল ইডি। মুম্বইয়ের পালি হিল এলাকায় তাঁদের একটি বাড়ি রয়েছে, আরও বেশ কিছু বাড়ি এবং সংস্থার কিছু বাণিজ্যিক ভবনও বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছিল ইডির তরফে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলির মধ্যে দিল্লিতে মহারাজা রণজিৎ সিংহ মার্গে ‘রিলায়্যান্স সেন্টার’-এর একটি জমি আছে। এছাড়া বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে গাজ়িয়াবাদ, দিল্লি, নয়ডা, মুম্বই, পুণে, থানে, হায়দরাবাদ, চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কিছু সম্পত্তি। সব মিলিয়ে ৩,০৮৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আরও পড়ুন: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

অভিযোগ ছিল ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনিলের সংস্থা ইয়েস ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নেওয়ার সময় নিয়ম মানেনি। ওই মামলার তদন্ত করতে গিয়ে ইডির নজরে আসে ঋণ মঞ্জুর হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের বেশ কয়েক জন বিপুল পরিমান টাকা পেয়েছিলেন। এসবিআই-সহ দেশের একাধিক ব্যাঙ্ক অম্বানী গ্রুপের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ এনেছে। কয়েক মাস আগে ইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অনিল আম্বানি। প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। ব্যাঙ্ক জালিয়াতির মামলায় যদিও আলাদা তদন্ত চালাচ্ছে সিবিআই।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...