Wednesday, June 24, 2026

হরমনপ্রীতদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি! বোর্ডের সংবর্ধনাতেও থাকছে চমক?

Date:

Share post:

রবিবার রাতে মুম্বইয়ে প্রথমবার বিশ্বকাপ( ICC Women’s World Cup 2025) জিতেছে ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে আনন্দে ভাসছে গোটা দেশ। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi) ।

সরকারিভাবে ঘোষণা না হলেও বুধবার নয়াদিল্লিতে বিশ্বকাপজয়ী মহিলা দলের ক্রিকেটার , সাপোর্ট স্টাফদের  সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। কাপ জয়ের পরই মেয়েদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মোদি। সোমবার এক অনুষ্ঠানে আবারও ভারতের বিশ্বকাপ জয়ের কথা তুলে ধরেন তিনি।

বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে মোদি লিখেছিলেন, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়। ফাইনালে তাদের পারফর্মেন্স ছিল অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাস ভরা। গোটা টুর্নামেন্ট জুড়েই দলটি ব্যতিক্রমী দলগত দক্ষতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের খেলোয়াড়দের অসংখ্য অভিনন্দন। এই ঐতিহাসিক জয় খেলার প্রতি মনোনিবেশে অনুপ্রাণিত করবে ভবিষ্যতের চ্যাম্পিয়নদের।

স্মৃতি রিচাদের জন্য বিশেষ সংবর্ধনা আয়োজন করা হতে পারে বিসিসিআই। তবে রোহিতদের মতো হুডখোলা বাসে চাপিয়ে স্টেডিয়াম পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আপাতত নেই। আগামী ৭ নভেম্বরের পর বিশ্বজয়ী মহিলা টিমকে সংবর্ধনা দিতে পারে বিসিসিআই। কোথায় এই অনুষ্ঠান হবে তাও এখনও চূড়ান্ত হয়নি।দলের খেলোয়াড় থেকে কোচ, সাপোর্ট স্টাফ-সহ পুরো স্কোয়াডের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।

এদিকে রিচা ঘোষকে মেগা সংবর্ধনা দেওয়ার ভাবনা রয়েছে সিএবিরও। সভাপতি সৌরভ বিদেশে আছেন তিনি ফিরলেই গোটা পরিকল্পনা হবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...