Wednesday, June 24, 2026

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

Date:

Share post:

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের পরে এবার তৃণমূলে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সঙ্গে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সোমবার দুপুরে তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ফিরছেন তাঁরা বলে তৃণমূল সূত্রে খবর।

২০১৮-তে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দিল্লি গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু পদ্মশিবিরের সঙ্গে সেই মধুচন্দ্রিমা বেশিদিন স্থায়ী হয়নি। সম্পর্ক তিক্ত হতেই গেরুয়া শিবির আনুষ্ঠানিক ভাবে ছাড়েন শোভন-বৈশাখী। গত কয়েক বছর ধরেই তাঁদের তৃণমূলের ফেরার জল্পনা তৈরি হয়। অবশেষে তৃণমূলে ফিরছেন তাঁরা।

গত ২৫ সেপ্টেম্বরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে (Boisakhi Banerjee) কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে হাজির হন শোভন। প্রায় ঘণ্টা দুয়েক আলোচনা হয় অভিষেকের সঙ্গে। সেই বিষয়ে শোভন বলেছিলেন, যে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, তাতে আমি মুগ্ধ। রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কথা বলে সমৃদ্ধ হয়েছেন। দলের কাজে আগ্রহী তিনি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সময়, আচমকা পাহাড়ে গিয়ে প্রায় ২ ঘণ্টা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্তে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। নতুন পদ পাওয়ার খবরে আপ্লুত ও তৃণমূল সভানেত্রীর প্রতি কৃতজ্ঞ শোভন বলেন, ”মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন, সেটাই সবচেয়ে বড় সম্মান। তাঁকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।” এবার দলে যোগ দিতে চলেছেন তাঁরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...