Tuesday, March 31, 2026

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

Date:

Share post:

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। আরও ছয়জনের আঘাত গুরুতর। রবিবার রাতে পুণ্যার্থী বোঝাই ট্রাভেলারটি (Traveller) ট্রেলারের পিছন থেকে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকানেরের (Bikaner) কোলায়াত মেলা থেকে ফিরছিল একটি পুণ্যার্থী বোঝাই গাড়ি। সেখানে মূলত যোধপুরের পুণ্যার্থীরাই ছিলেন। ধর্মীয় মেলা দেখে একটু বেশি রাতে ফিরছিল পুণ্যার্থী বোঝাই গাড়িটি। যোধপুর (Jodhpur) শহর থেকে ১৬০ কিলোমিটার দূরে ফালোডি এলাকার মাটোডা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, পুণ্যার্থী বোঝাই গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। মাটোডা এলাকায় রাস্তায় অল্প আলোর জন্য চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রেলারটিকে দেখতে পাননি। ফলে দ্রুত গতিতে তার তলায় ঢুকে যায় ট্রাভেলারটি। গাড়িটির সামনের অংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়ে বহু যাত্রীকে পৃষ্ঠ করে দিয়েছে। পরিস্থিতি এমনই, দেহ বের করা ও সনাক্ত করাই দুষ্কর হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা (Bhajan Lal Sharma)। জেলা প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...