Tuesday, March 31, 2026

বিশ্বকাপ জয়ের পরই বিয়ে, মাঠেই স্মৃতিকে আলিঙ্গন প্রেমিক পলাশের, তারপর…

Date:

Share post:

বিশ্বকাপ জয়ের পরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন স্মৃতি মান্ধানা।  ১৮ দিন পরই বিয়ে করছেন স্মৃতি।অবশেষে পরিণতি পাচ্ছে স্মৃতি-পলাশের(Smriti Mandhana Palash Muchhal) প্রেম।

জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর, স্মৃতি-পলাশের বিয়ে হতে পারে। মহারাষ্ট্রের সাংলির ভূমিকন্যা স্মৃতি সেখানেই মেগা বিয়ের আসর বসতে পারে। দুই পরিবারের আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠরা বিয়েতে উপস্থিত থাকতে পারেন বলেই খবর।

হবু বউয়ের বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকলেন প্রেমিক পলাশ। ভারত জেতার পরই ভিআইপি বক্স থেকে নেমে আসেন পলাশ। মাঠে  স্মৃতির গায়ে জড়িয়ে দেন ভারতীয় পতাকা। ভালোবাসার আলিঙ্গন। চোখের ইশারায় কথা সেরে নিলেন, তারপর জাতীয় পতাকাটা জড়িয়ে দিলেন প্রেমিকার গায়ে। স্মৃতির নামের যে উল্কি করিয়েছেন সেটাও প্রকাশ্যে আনলেন পলাশ। দিনের পর দিন স্মৃতির পরিশ্রম কাছ থেকে দেখেছেন পলাশ।

পলাশের বোন ও স্মৃতির হবু ননদ পলক মুচ্ছল। ফাইনাল খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনিও। মেয়েদের বিশ্বকাপ জয় দেখে চোখে জল পলকের।

গায়িকা পলক সমাজমাধ্যমে লেখেন, ‘‘স্মৃতির অধ্যাবসায় দেখেছি। খারাপ সময় কী ভাবে পার করেছে, সেটা জানি। তাই ওর জয়টা ব্যক্তিগত মনে হচ্ছিল। তোমার শক্তি, ধৈর্য ও সহনশীলতা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারিনি।‘‘

এখানেই শেষ নয় পলক আরও লিখেছেন, ‘‘এই জয় ভারতীয় দলের প্রতিটি সদস্যার জয়। ভারতীয় দলের ক্রিকেটাররা প্রমাণ করে দিয়েছেন নিজের উপর ভরসা থাকলে নিজের ভাগ্য নিজেই লেখা সম্ভব। তোমরা শুধু একটা বিশ্বকাপ নয় কোটি কোটি মানুষের হৃদয় জিতেছ।’’

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...