Tuesday, March 17, 2026

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

Date:

Share post:

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও সকল স্তরের সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানান।

রাজনীতি, সমাজসেবা ও মানুষের প্রতি তাঁর অবদানকে স্মরণ করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে আজ তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। তিনি লেখেন, ”পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিকের প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।”)

প্রসঙ্গত, সুব্রত মুখোপাধ্যায় ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তিনি ৭৫ বছর বয়সে কালীপুজোর রাতে প্রয়াত হন। ২০২১ সালে ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে ৯টা ২২ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি। সেদিন সন্ধে নাগাদ হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের শৌচাগারে যান তিনি। তারপরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দেখতে এসএসকেএমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর পেরোলেও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর সমাজসেবার উদাহরণ চিরস্মরণীয় ও সর্বজনবিদিত।

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...