Sunday, April 5, 2026

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

Date:

Share post:

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়েছে বলে খবর। অসমর্থিত সূত্র মৃতের সংখ্যা ৯ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

মঙ্গলবার দুপুরে মালগাড়ির (Goods Tarin) পিছনে সজোরে ধাক্কা মারে একটি যাত্রীবাহী ট্রেন (Passenger Train)। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরাটি মালগাড়ির উপর উঠে যায়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বেশ কয়েকজন। বিলাসপুরের জেলাশাসক সঞ্জয় আগরওয়াল জানান, প্যাসেঞ্জার ট্রেনটি কোরবা থেকে বিলাসপুর যাচ্ছিল। সেই লাইনেই মালগাড়িটি দাঁড়িয়েছিল। বিলাসপুর স্টেশনের কাছে লাল খন্ডের কাছে সজোরে পিছন থেকে মালগাড়ির উপরে উঠে যায় প্যাসেঞ্জার ট্রেনটি। কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়েছে বলে খবর। অসমর্থিত সূত্র মৃতের সংখ্যা ৯ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

এই দুর্ঘটনার (Train Accident) খবর পাওয়া মাত্র স্যোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অভিষেক। লেখেন,
“বিলাসপুর-হাওড়া রুটে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।
অপূরণীয় ক্ষতির এই মুহূর্তে শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্তদের এই ভয়াবহ অভিজ্ঞতা সহ্য করার শক্তি কামনা করছি।“
আরও খবর: এক লাইনে যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...