Wednesday, June 24, 2026

এক লাইনে যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

Date:

Share post:

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে মালগাড়ি (goods train) ও যাত্রীবাহী ট্রেনের ধাক্কা (head on collision)। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে, এমনটা জানা যাচ্ছে রেল সূত্রেই। এখনও বহু যাত্রী দুই ট্রেনের মাঝে আটকে রয়েছেন বলেও দাবি রেল সূত্রে।

যাত্রীবাহী কোরবা প্যাসেঞ্জার ট্রেনটি রায়গড়ের গেভরা থেকে বিলাসপুর যাচ্ছিল। মালগাড়িটি ওই একই লাইনে ছিল। বিকাল ৪টে নাগাদ বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে লাল খন্ডের কাছে একই ট্র্যাকে এই দুই ট্রেন মুখোমুখি চলে এলে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের দাবি, দুটি ট্রেনই গতিতে যাচ্ছিল। ফলে যাত্রীবাহী ট্রেনটির (passenger train একটি কামরা উঠে যায় মালগাড়ির (goods train) উপরে। মালগাড়ির ইঞ্জিন ছিটকে চলে যায়। এছাড়াও কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে পড়ে। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...