Wednesday, June 3, 2026

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

Date:

Share post:

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে প্রকাশ করায় কৌস্তভ বাগচীর বিরুদ্ধে সমন জারি করেছিল নিম্ন আদালত। গত শুক্রবার ওই সমন (warrant) খারিজের আবেদন করে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন কৌস্তভ (Kaustav Bagchi)। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়।

একটি বিতর্কিত বই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকথায় সামিল হন বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী। ২০১৫ সালে মুখ্যমন্ত্রীকে (chief minister) নিয়ে প্রকাশিত একটি বই নিয়ে কুকথা বলেন কৌস্তভ। বইয়ের বিতর্কিত অংশ কৌস্তভ অনলাইনে প্রকাশ করেন। শুধু তাই-ই নয়, এসম্পর্কে ব্যক্তিগত স্তরে কুৎসা করেন। নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে।

আরও পড়ুন: ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

পাল্টা হাই কোর্টের দ্বারস্থ হন কৌস্তভ। কৌস্তভের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে নিম্ন আদালতের সরকারি আইনজীবীর আবেদন জানানোর কোনো এক্তিয়ার নেই। সেই মামলার শুনানিতে কৌস্তভের (Kaustav Bagchi) যুক্তি খারিজ করে দেন বিচারপতি সিনহা রায়। আদালতের মতে, মুখ্যমন্ত্রীর নিজের চেম্বারের উপস্থিতিতেই ধরে নেওয়া হয় যে তিনি সরকারি দায়িত্ব পালন করছেন। এই তথ্যের অন্যথা যদিও ধরতে হয়, তবে সেটি প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর যিনি এমন দাবি করেন। আদালত জানায়, মুখ্যমন্ত্রীর চেম্বারে যে কোনও ব্যক্তির সঙ্গে যে কোনও বৈঠককে সরকারি বৈঠক বলে ধরা যেতে পারে। তার ভিত্তিতে প্রকাশিত কথা আইনানুগ অপরাধ।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...