Saturday, June 27, 2026

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার লক্ষ্যেই এই আবাসিক অ্যাকাডেমি তৈরি হয়। রাজ্য সরকারের অ্যাকাডেমির নাম উজ্জ্বল করলেন দিশম রাজ হাঁসদা (Disham Raj hansda)।

বাংলার এই তরুণ ফুটবলার এআইএফএফ ফিফা অ্যাকাডেমিতে সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই বয়স ভিত্তিক টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স করেছেন রাজ। এবার বৃহত্তর মঞ্চে শেখার সুযোগ পেলেন রাজ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

একটি বার্তায় অরূপ বিশ্বাস লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’র অনূর্ধ্ব-১৪ দলের স্ট্রাইকার দিশম রাজ হাঁসদা সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত এআইএফএফ ফিফা অ্যাকাডেমিতে (AIFF FIFA Academy) তে সুযোগ পেয়েছে।২০২৪ সালে অনুষ্ঠিত এআইএফএফ আয়োজিত অনূর্ধ্ব ১৫ আই লিগে স্ট্রাইকার হিসাবে ১০ ম্যাচে ৭গোল করে এবং এআইএফএফ ফিফা অ্যাকাডেমিতে ট্রায়ালের জন্য সুযোগ পায়। সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত ট্রায়ালে অংশগ্রহণ করে এবং ফাইনাল ২১ জনের দলে সুযোগ পায়।”

একইসঙ্গে ক্রীড়ামন্ত্রী লিখেছেন, “রাজ হাঁসদাকে জানাই উজ্জ্বল ভবিষ্যতের জন্য অফুরন্ত শুভেচ্ছা। একই সঙ্গে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত কোচ,সাপোর্টিং স্টাফ ও আধিকারিকদের জানাই আন্তরিক অভিনন্দন।”

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...