Friday, June 26, 2026

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

Date:

Share post:

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু সম্প্রদায়ের জোহরান মামদানি (Zohran Mamdani)। ট্রাম্প সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুওমো, কার্টিস স্লিওয়াকে পরাজিত করে জয়ী হলেন তিনি। ট্রাম্পের শত চেষ্টার পরেও পদ জিতে নিলেন বিখ্যাত ভারতীয় পরিচালক মীরা নায়ারের পুত্র মামদানি। তিনি হলেন নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র।

১৯৯১ সালের ১৮ অক্টোবর মামদানির জন্ম হয় উগান্ডার রাজধানী কাম্পালায়তে। তাঁর বাবা মাহমুদ মামদানি উগান্ডান শিক্ষাবিদ। আপাতত তিনি আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০২০ সালে ডেমোক্র্যাটিক পার্টির এই রাজনীতিক নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে জোহরান মামদানি যখন নিউইয়র্কের মেয়র পদে লড়াই করার ঘোষণা করেন তখন তিনি বেশ অপরিচিত। এক বছরের কম সময়ে যে তিনি নিজের জনপ্রিয়তা এতটা বাড়িয়ে ফেলবেন সেটা আশাতীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কয়েক মাস ধরে রাজনৈতিক টানাপোড়েনের পর মামদানির জয় তাঁকে স্বাভাবিকভাবেই জাতীয় পর্যায়ে আলোচনার শীর্ষে এনে দিয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে মামদানি জিতলে শহরের সবরকম তহবিল বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে প্রচার চলাকালীন মামদানি গরিবদের জন্য কম দামে আবাসন ও খাবার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই তাঁর এই জয় মার্কিন জাতীয় রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ওই দেশে সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে তাঁর ডিজিটাল প্রচার নিউ ইয়র্কবাসীদের মন কেড়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে নয়া ইতিহাস গড়লেন মীরা নায়ারের পুত্র।

২০২১ সালে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর পদ থেকে পদত্যাগ করে কুওমো তার রাজনৈতিক ক্যারিয়ার নতুন করে গোছানোর চেষ্টা করছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রগতিশীল ডেমোক্র্যাট এবং প্রবাসী জোহরান মামদানি দলের মনোনয়ন পান এবং মেয়র পদের জন্য প্রায় সকলেরই পছন্দে পরিণত হন। তারপরেই তিনি কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...