Friday, April 3, 2026

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

Date:

Share post:

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায় অপারেশন শুরু করেছে। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস (White Knight Corps)নিজেদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, আজ, বুধবার ভোরে ছত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই শুরু হয়েছে। কোনও জঙ্গিকে নিকেশ করা হয়েছে কি না, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। গত সেপ্টেম্বরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কিশতওয়ারে একটি অভিযান চালিয়েছিল সেনাবাহিনী (Indian Army)।

পহেলগাম ঘটনার পর থেকেই ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী জম্মু-কাশ্মীর জুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছে। গত সেপ্টেম্বর মাসে উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনার এবং সেই ঘটনায় এক জওয়ান আহত হয়েছিলেন। সেনাবাহিনী সূত্রে খবর সেই সময়ে পুঞ্চ সেক্টর থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করে সেনা। মনে করা হয়েছিল বড় কোনও হামলার ছক কষেই এই অস্ত্র মজুত করা হয়েছিল।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...