Wednesday, April 1, 2026

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

Date:

Share post:

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ এনডিএ (NDA) প্রশাসনের কাছে। সেই আবহেই বৃহস্পতিবার প্রথম দফার (first phase) নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বিহারে (Bihar)। নির্বাচন কমিশনের (Election Commission) দাবি, প্রস্তুতি যথাযথ। এখন সকালে ইভিএম (EVM) খোলার অপেক্ষা।

বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিহারে ১২১ কেন্দ্রে (assembly constituency) নির্বাচন হবে। দীর্ঘ টালবাহানার পরে ইন্ডিয়া (I.N.D.I.A.) ও এনডিএ (NDA) – উভয় জোটেরই প্রার্থী নির্বাচন ও প্রচার শেষ। এবার ৩.৭৫ কোটি ভোটার (voter) বিধায়ক নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে ১০.৭২ কোটি ভোটার নতুন ভোটার, জানানো হয়েছে কমিশনের তরফে। যদিও বিহারে এসআইআর (SIR) করে প্রায় ৬০ লক্ষ ভোটারকে বাদ দিয়েছে কমিশন, যা নিয়ে রাজনৈতিক ময়দানে লড়াই জারি রয়েছে এই নির্বাচনে।

মোট ১২১ টি কেন্দ্রের জন্য বিভিন্ন দলের মোট প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ১,৩১৪ জন। এই কেন্দ্রগুলির মধ্যেই ভাগ্য নির্ধারণ হবে আরজেডি প্রার্থী তেজস্বী যাদবের। এনডিএ প্রার্থীদের মধ্যে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির ভাগ্যও নির্ধারিত হবে বৃহস্পতিবার।

আরও পড়ুন: রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে এপর্যন্ত  গ্রেফতার হয়েছে ১,৩০১ জন। অবৈধ নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে ১,১৩৮ লক্ষ। বিপুল পরিমাণ অবৈধ মদ, নেশার দ্রব্য আটক হয়েছে। অস্ত্র আটক হয়েছে ৭৮৯টি। রাজ্যের ১,০৪৯ জায়গায় নাকা চেকিংয়ের মধ্যে দিয়ে নির্বাচনের দিন শান্তি বজায় রাখার প্রক্রিয়া চালাচ্ছে কমিশন ও বিহার প্রশাসন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...