Saturday, June 20, 2026

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

Date:

Share post:

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট ১২১টি আসনে ভোট চলবে। এবার ৩.৭৫ কোটি ভোটার বিধায়ক নির্বাচনে অংশ নেবেন যাঁদের মধ্যে ১০.৭২ কোটি নতুন ভোটার (New Voter) রয়েছে বলে কমিশনের (Election Commission of India) তরফে জানানো হয়েছে। এর আগে এসআইআর করে প্রায় ৬০ লক্ষ ভোটারকে বাদ দিয়েছে ECI। সেই ইস্যু নিয়ে রাজনৈতিক চাপানোতরের মধ্যেই আজ ভোটগ্রহণ শুরু হয়েছে।

এদিন মোট ১২১ টি কেন্দ্রের জন্য বিভিন্ন দলের মোট প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ১ হাজার ৩১৪ জন। প্রথম দফাতেই বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এবং তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। এদের মধ্যে অন্যতম হলেন আরজেডি প্রার্থী তেজস্বী যাদব (Tejashwi Yadav) ও বিজেপি প্রার্থী লোকশিল্পী মৈথিলী ঠাকুর (Maithili Thakur)।এনডিএ প্রার্থীদের মধ্যে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির ভাগ্যও নির্ধারিত হবে বৃহস্পতিবার। হেভিওয়েট প্রার্থী থাকার কারণে রাঘবপুর, তারাপুর, আলিনগর, মাহুয়া ও লখিসরাই কেন্দ্রের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...