Monday, June 22, 2026

‘ভোট জিহাদ’! মামদানির জয়কে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

Date:

Share post:

দেশে নয়, বিদেশেও ভারতীয়দের ধর্মের ভিত্তিতে বিভাজনের সংস্কৃতি গেরুয়া শিবিরের। সেই কারণে নিউ ইয়র্কের (New York) মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতর জয়কে ধর্মের নিরিখে মাপছেন বিজেপি (BJP) নেতৃত্ব। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জিতে রেকর্ড গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু সম্প্রদায়ের জোহরান মামদানি (Zohran Mamdani)। ন্যূনতম যোগাযোগ না থাকলেও কিন্তু সেই জয় নিয়েও এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা অমিত সতম (Amit Satam)। মুম্বইয়ে (Mumbai) কোনও খান-কে মেয়র হতে দেওয়া হবে না বলে মুম্বই বিজেপির সভাপতি এবং আন্ধেরি পশ্চিমের এই বিধায়ক রীতিমত বিপাকে পড়েছেন। মামদানির জয়কে ‘ভোট জিহাদ’ বলেও কটাক্ষ করেছেন তিনি। বিজেপির সংখ্যালঘু বিদ্বেষের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।

হাতে মাত্র কয়েকদিন, এরপরই মুম্বইয়ের পুরসভা নির্বাচন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Social Handle) অমিত (Amit Satam) লেখেন, “মুম্বইয়ে কোনও খান-কে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে বরদাস্ত করব না। মুম্বইবাসী জেগে উঠুন।“ সরাসরি মামদানির নাম না নিলেও তাঁর ইঙ্গিত যে সেই দিকে তা স্পষ্ট। মামদানির জয়কে ‘ভোট জিহাদ’ বলে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, “নিউ ইয়র্কে যে রাজনীতি হচ্ছে, মুম্বইয়ে সেটা আনার চেষ্টা চলছে।“

বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)-এর নির্বাচনকে ঘিরে ‘স্থানীয় বনাম বহিরাগত’ বিতর্ক শুরু হয়েছে। মামদানির জয়কে খোঁচা দিয়ে অমিত বলেন, “শহরের সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় বদলে দেওয়ার চেষ্টা কোনও ভাবেই মানব না। রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে অনেক দলই তোষণের পথ বেছে নিচ্ছে, মুম্বইকে তাদের থেকে রক্ষা করতে হবে।“ বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা করেন বিরোধীরা।
আরও খবরহরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

২০২২ থেকে বৃহন্মুম্বই পুরসভার নির্বাচন বন্ধ তবে ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে নির্বাচন করাতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার বিজেপির সঙ্গে লড়াইয়ে নামছে শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং কংগ্রেসের মহাবিকাশ আঘাড়ি জোট।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...