Friday, April 3, 2026

নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা, BDO-কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

Date:

Share post:

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের (gold trader killed case in newtown) ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant Barman)। নিউটাউনের ফ্ল্যাটে খুনের পর যাত্রাগাছিতে ব্যবসায়ীর দেহ লোপাট করা হয় বলে অনুমান পুলিশের। এবার অভিযুক্ত BDO-কে জিজ্ঞাসাবাদে উত্তরবঙ্গে যাচ্ছেন তদন্তকারী অফিসাররা।

গত ২৮ অক্টোবর রাতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে। মৃতের পরিবারের তরফে বলা হয়েছে, বিডিও-র বাড়ি থেকে চুরি হওয়া সোনার গয়না স্বপনের দত্তাবাদের দোকানে বিক্রি করা হয়েছে বলে তাঁকে দোষারোপ করা হয়। এরপরই তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে। বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা ইতিমধ্যেই অপহরণ স্থলের আশপাশের জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। নিউটাউনের ফ্ল্যাটটি কার নামে রয়েছে তাও জানার চেষ্টা চলছে। ব্যবসায়ীকে সল্টলেকের অদূরে নিউটাউন অ্যাকশন এরিয়া ১-এর এ বি ব্লকে অবস্থিত চারতলা একটি ফ্ল্যাটে তুলে এনেছিলেন অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন বলে মনে করা হচ্ছে। ফ্ল্যাটে স্বপনকে পিটিয়ে খুন করে পিছন দিকের গৌরাঙ্গনগর রাস্তা ধরে নির্জন যাত্রাগাছি খালপাড়ে ব্যবসায়ীর দেহ লোপাট করা হয়েছে বলে অনুমান। খুনের তদন্তে মূলত সিসিটিভি ফুটেজ দেখেই এগোচ্ছে পুলিশ। তদন্তকারী দল আজই উত্তরবঙ্গ যাচ্ছেন, সেখানেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর মিলেছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...