Tuesday, March 17, 2026

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

Date:

Share post:

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার মধ্যে একটিকে ধরার আগেই কোথায় যে পালিয়ে গেল তাঁকে আর দেখাই গেল না। বিমানবন্দর চত্বরেই শুরু হয় জোর তল্লাশি। জানা গিয়েছে, এক যাত্রী থাইল্যান্ড থেকে কলকাতা আসছিলেন। বিমানবন্দরের কাস্টমস অফিসাররা রুটিন তল্লাশির সময় তাঁর ব্যাগ খুলতেই ভিতরে দুটি ছোট আকারের বাঁদর দেখতে পান। এর মধ্যে একটি বাঁদরকে উদ্ধার করা গেলেও, আরেকটি কর্মীদের হাত থেকে পালিয়ে যায়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি কিন্তু আশ্চর্যের বিষয় হল ৮০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও ‘পলাতক বাঁদর’-এর কোনও খোঁজ পাওয়া যায়নি। ৬০ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত এখনও ‘লাপাতা বাঁদর’।

বিমানবন্দর সূত্রে খবর, পরিবেশ দফতর ও প্রাণী উদ্ধারের বিশেষ টিমকেও খবর দেওয়া হয়েছে। কিন্তু এত চেষ্টার পরও বাঁদর রহস্য উদ্ঘাটন হয় নি। কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক জানান সুরক্ষার স্বার্থে প্রতিটি জায়গা তল্লাশি করা হচ্ছে। আপাতত যাত্রীদের আতঙ্কের কিছু নেই। বিমানবন্দরে কড়া নিরাপত্তার মাঝেই নিখোঁজ বাঁদর, এই ঘটনায় এখন তোলপাড় নেটপাড়া।

আরও পড়ুন- জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...