Monday, April 6, 2026

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এরপর নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে চাকরিপ্রার্থীর সংখ্যা কম তাই আগে এই পর্যায়টি মিটিয়ে নিয়ে তারপর নবম দশমের ফল প্রকাশ করা হবে।

দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। এসএসসি সূত্রে খবর, ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। অর্থাৎ মোট ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। এছাড়াও জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় সেই কারণে নথি যাচাই করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। শুধুমাত্র করোনা আবহে ২০২১ সালে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ হয়েছিল।

আরও পড়ুন – সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...