Saturday, April 4, 2026

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

Date:

Share post:

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির ভ্রুকুটি একটু চিন্তায় রাখলেও সুখবর দিয়ে হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ আপাতত শক্তি হারিয়ে দূরে সরে যাচ্ছে। তবে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।। ফলে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নেমেছে। আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) জানিয়েছে উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা পতন অব্যাহত। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে উইকেন্ডে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে।কলকাতায় বৃহস্পতিবার থেকে রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রিতে নেমে যেতে পারে। ভোরের দিকে কুয়াশা বাড়বে। কলকাতায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে মনোরম শীতের আমেজ উপভোগ করবেন বাঙালি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...