Wednesday, April 1, 2026

ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

লেক থানা (Lake Police Station) এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। মৃতের নাম শুভাশিস চক্রবর্তী (Shubhashi Chakraborty)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সম্পর্কের অবনতি এবং অশান্তির ফলেই আত্মহত্যা করেছেন তিনি। ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কথাই চিঠিতে বলা হয়েছে।

বেশ কয়েক বছর ধরে শুভাশিস কোন কাজ করছিলেন না। তবে কয়েকদিন ধরে এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ওই মহিলা চাকুরিরতা কিন্তু তাঁদের সম্পর্কে অশান্তি এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত শনিবার তাঁদের মধ্যে ঝগড়া মারাত্মক আকার নেয় এবং তারপরেই মহিলা ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়ি ফিরে যান। এর কয়েক ঘণ্টা পরেই শুভাশিসকে (Shubhashi Chakraborty) প্রতিবেশীরা ডাইনিং স্পেসে নাইলনের দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এরপর স্থানীয়রাই পুলিশে খবর দিলে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই বাধ্য হয়েই পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। লেক থানার আধিকারিকরা মৃতের লিভ-ইন পার্টনারকে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। সব তথ্য খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলবে বলেই জানানো হয়েছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...