Sunday, June 21, 2026

হতভম্ব পুলিশ! নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্নদেহ উদ্ধার

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নয়ডার (Noida) এক অভিজাত এলাকা। আজ, সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার হয় এক মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ। স্বাভাবিকভাবেই অভিজাত জনবহুল এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চত্বরে। পুলিশ সূত্রে খবর, নৃশংসভাবে খুন করা হয়েছে ওই মহিলাকে। শুধু তাই নয়, দেহটির মাথা ও দুই হাত কেটে ফেলা হয়েছে।

এদিন প্রাতঃভ্রমণের সময় দেহটি স্থানীয়দের চোখে পড়ে। খবর পেয়ে সেক্টর ৩৯ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অন্যত্র মহিলাকে খুন করে দেহ টুকরো টুকরো করে ওই জায়গায় ফেলা হয়েছে। দেহটি কোথা থেকে আনা হয়েছে বা ঠিক কী কারণে খুন, খুনের আগে ধর্ষণ করা হয়েছে কিনা, তার কোনও সূত্র এখনও পাওয়া যায় নি।

নয়ডা পুলিশের তরফে জানা গিয়েছে ৬ নভেম্বর সকালে সেক্টর ৮২–এর কাছে নর্দমায় এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়াও চালু হয়েছে। ঘটনাটির তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে।

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এরকম ভয়াবহ খুনের নেপথ্যে কোনও প্রতিহিংসাজনিত কারণ থাকতে পারে বলেই মনে করছে পুলিশ। বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি ময়নাতদন্ত রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজের উপরেই নির্ভর করে তদন্ত শুরু করেছে নয়ডা পুলিশ।

 

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...