Tuesday, March 31, 2026

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

Date:

Share post:

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। অভিনেত্রী মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি, তবে তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

সুলক্ষণা পণ্ডিত শুধু পর্দায় তাঁর অভিনয় দক্ষতা দিয়ে নয়, গানের মাধ্যমে মানুষের হৃদয়েও অমর হয়ে আছেন। মাত্র নয় বছর বয়সে সুলক্ষণা তাঁর সঙ্গীত যাত্রা শুরু করেন। ১৯৬৭ সালে তিনি প্রথম প্লেব্যাক গানের সুযোগ পান এবং দ্রুতই বলিউডের জনপ্রিয় কণ্ঠ হয়ে ওঠেন। ১৯৭৫ সালে ‘সংকল্প’ ছবির ‘তু হি সাগর হ্যায় তু হি কিনারা’ গানের জন্য তিনি ফিল্মফেয়ার সেরা মহিলা প্লেব্যাক পুরস্কার জেতেন।

শুধু গায়িকা হিসেবেই নয়, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে সুলক্ষণা অভিনয় জগতেও সমান সাফল্য পান। তিনি সঞ্জীব কুমার-এর বিপরীতে ‘উলঝান’ (১৯৭৫) এবং ‘সাঙ্কোচ’ (১৯৭৬)-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সহকর্মী শিল্পী, গায়ক-গায়িকা এবং ভক্তরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন এই কিংবদন্তি শিল্পীকে।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...