Thursday, June 25, 2026

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

Date:

Share post:

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন দক্ষিণ দমদমে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পাশাপাশি সল্টলেকের (Saltlake) এক ব্যবসায়ীর বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সির অভিযান চলছে বলে জানা গেছে।

দমদম নাগেরবাজারের বাসিন্দা সিভিল ইঞ্জিনিয়ার গৌতম সরকারের (Goutam Sarkar) নাম জড়িয়েছে ২০১৫ সালের মানব পাচার মামলায় (Human Trafficking)। সেই কেসে টাকা লেনদেন খতিয়ে দেখতে এই তল্লাশি অভিযান বলে ED সূত্রে জানা গেছে। সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতেও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। দু-জায়গাতেই বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা আছে। চলছে জিজ্ঞাসাবাদ।

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...