Tuesday, March 31, 2026

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

Date:

Share post:

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি সুখবর প্রকাশ করতেই বলিউডের মম গ্যাং-রা বেবি কেয়ার টিপস দিচ্ছেন নতুন মাকে। তালিকায় করিনা কাপুর (Kareena Kapoor) থেকে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ভি-ক্যাটকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ- অনিল – রাজকুমারও।

আরও পড়ুন: বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ভিকি কৌশল স্যোশাল মিডিয়া পোস্টে লেখেন “আমাদের ছোট্ট সোনা চলে এসেছে। গর্ব, ভালোবাসায় আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানালাম।” এরপরই শুভেচ্ছার বন্যা লাইট -ক্যামেরা -অ্যাকশনের জগতের তারকাদের। মার্কিন মুলুক থেকে ভিকি-ক্যাটরিনাকে একরাশ আদর-ভালোবাসা পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া।দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর, ভিকি-ক্যাটরিনার সুখবর পাবার পর তারকা যুগলের উদ্দেশে নায়িকার মন্তব্য, ‘তোমরা দুজনেই খুব ভালো। তোমাদের জন্য প্রাণভরা ভালোবাসা রইল।’ তবে সব থেকে বেশি নজর কেরেছেন করিনা কাপুর। আসলে বিপাশা-দীপিকা – আলিয়ারা সকলেই কন্যা সন্তানের জননী। ব্যতিক্রমী একমাত্র বেবো। করিনার মন্তব্য, ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য ভীষণ খুশি হয়েছি।’ পাশাপাশি সদ্যোজাতকে ভালো রাখার টিপস্ও নাকি দিয়েছেন সইফ-পত্নী। হবু বাবা রাজকুমার রাওয়ের মন্তব্য, ‘ভিকি-ক্যাটরিনা এর থেকে অসাধারণ অনুভূতি আর হয় না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর খুদেকে আমার ভালোবাসা।’

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...