Thursday, June 25, 2026

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker) ‘রহস্যমৃত্যু’! বিতি দাস নামে ওই মহিলা শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগানের বাসিন্দা ছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই তাঁর। এই আতঙ্কেরই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ।

এদিন পল্লির বাসিন্দারা সকালে বিতির সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ দরজা ভেঙে তাঁর ঘর থেকে বছর ৪৯-এর বিতির ঝুলন্ত দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল (TMC) সভাপতি অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত ও স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর বিশ্বজিৎ সিং।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যৌনকর্মী। তৃণমূলের অভিযোগ, এসআইআর-এর ভয়েই আত্মঘাতী হয়েছেন বিতি দাস। ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) নাম নেই তাঁর। অরিন্দম গুঁইন অভিযোগ করেন, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না বিতি দাসের। নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন তিনি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন, প্রায় ৩০ বছর ধরে পল্লিতে ছিলেন বিতি। ওঁর স্বামীও রয়েছেন। SIR-এর ফর্ম দিয়ে গিয়েছে। তবে পল্লির এক বাসিন্দা জানান, গতকাল রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল বিতির। ছেলেকে নিয়ে তারপর স্বামী চলে যান। সকালবেলায় দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...