Saturday, June 20, 2026

KIFF: সত্যজিতের কথা কই? চলচ্চিত্র উৎসবে নিজের ঢাক পেটালেন ‘শোলে’ পরিচালক!

Date:

Share post:

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st Kolkata International Film Festival) এসে সত্যজিৎ রায়কে (Satyajit Ray) উপেক্ষা করলেন বলিউড পরিচালক রমেশ সিপ্পি (Ramesh Sippy)! শুক্রবার শিশির মঞ্চে (Sisir Mancha) আয়োজিত ‘সত্যজিৎ স্মারক বক্তৃতা’য় রমেশের মুখে একবারের জন্যেও উচ্চারিত হলো না সত্যজিতের নাম, তাঁর কাজ। সঞ্চালক কিংবা দর্শকের প্রশ্নের প্রসঙ্গে হাতে গোনা কয়েকটা কথা বললেও তা ছিল ভীষণভাবে দায়সারা। বরং পুরো আলোচনা চক্রটাই আল্টিমেট ক্লাসিক ফিল্ম অফ বলিউড ‘শোলে’ (Sholay) নিয়ে চলল। প্রায় সাতাশ মিনিটের দীর্ঘ বক্তৃতায় নিজের ছবির ঢাক পেটাতে ব্যস্ত রইলেন রমেশ।

শুধু বাংলা বা বাঙালি নয়, ভারতীয় সিনেমা (Indian Cinema) থেকে শুরু করে বিশ্বের সিনেমার অন্যতম উল্লেখযোগ্য নাম সত্যজিৎ রায়। লাইট-ক্যামেরা- অ্যাকশনের জগতে বাস্তব থেকে সৃজনশীল ভাবনাকে যিনি পর্দায় তুলে আনতে পেরেছিলেন তিনি বাঙালির প্রিয় মানিকবাবু। তাকে ঘিরে রমেশ সিপ্পির মতো বর্ষীয়ান পরিচালকের কথা শোনার আগ্রহে শিশির মঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। যেখানে আলোচনা চক্র, তার অদূরেই বিশপ লেফ্রয় রোড।সত্যজিতের বাসভবন। কিংবদন্তি পরিচালককে নিয়ে বলিউড নির্মাতার কথা শুনতে সব বয়সীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু এ কী, সঞ্চালক গৌতম ঘোষের সামনেই ‘শোলে’র স্মৃতিচারণায় মেতে উঠলেন রমেশ। ৫০ বছর পূর্তি উপলক্ষে মাল্টি স্টারকাস্ট সিনেমা নিয়ে এখনও মানুষের যে প্রবল আগ্রহ সেই প্রসঙ্গও উত্থাপন করলেন। রমেশ জানালেন, “অনেকেই আমাকে প্রশ্ন করেন কেন আর একটা শোলে তিনি বানালেন না? কিন্তু ‘শোলে’র জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারে, এমন কিছু বানানো আর সম্ভব নয়। তার চেয়ে অন্য কিছু তৈরি করার চেষ্টা করি। সেটা বরং ভালো হবে। কারণ ৫০ বছর পরেও একটা ছবি নিয়ে চর্চা হচ্ছে, এমন ইতিহাস লেখা সব সময় সম্ভব নয়।”

আরও পড়ুন: KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

কলকাতা সংস্কৃতি শহর। এ শহর সৃজনশীল প্রতিভাকে সম্মান করতে জানে। বাংলার মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধনী মঞ্চে বরণ করে নিয়েছেন রমেশ সিপ্পিকে। কিন্তু তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF 2025) উৎসবে সত্যজিৎ মেমোরিয়াল বক্তৃতায় যেভাবে ‘মানিক বাবু’কে উপেক্ষা করে নিজের কাজের অভিজ্ঞতা আর স্মৃতিচারণায় ব্যস্ত থাকলেন সেটা বাংলার সিনেপ্রেমীরা খুব একটা ভালো চোখে দেখেন নি। আলোচনা চক্র শেষে দর্শকের একটা বড় অংশের প্রতিক্রিয়ায় তা বেশ স্পষ্ট।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...