Monday, May 11, 2026

পথকুকুর নিয়ে কড়া সুপ্রিম কোর্ট: প্রশাসনকে আট সপ্তাহের সময়সীমা

Date:

Share post:

পথ কুকুরদের নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে পথকুকুরদের সরাতেই হবে। এই সমস্ত জায়গায় কুকুরদের ডগ শেল্টারে (dog shelter) পাঠানো হবে। এই জায়গাগুলিকে একেবারে পথকুকুরমুক্ত (stray dog free) করতে হবে। আগামী আট সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।

স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ কিংবা কোনও সরকারি ভবনে যাতে পথকুকুর (stray dog) ঢুকতে না পারে, তার জন্য বেড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন জেলাশাসকরা। সুপ্রিম কোর্টের তরফে এ-ও জানানো হয়েছে, ওই সমস্ত জায়গায় পথকুকুর ঢুকছে কিনা, তার ওপর নজরদারি চালাতে হবে।

সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে পথকুকুরদের কামড় নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল। সেই মামলাতেই তিন বিচারপতির বেঞ্চের তরফে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে পথকুকুরদের (stray dog) সরিয়ে নিয়ে যেতে এবং তাদের ডগ শেল্টারে (dog shelter) রাখার ব্যবস্থা করতে কড়া নির্দেশ দেওয়া হয়। যে জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যেন কোনওভাবেই আবার ছেড়ে না আসা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ কতটা মানা হল, তা নিয়ে অ্য়ামিকাস ক্যুরির মাধ্যমে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন: অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

আদালতের পর্যবেক্ষণ, “পথকুকুরের আক্রমণের ভিডিও ও সংবাদ আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।” পথকুকুর ছাড়াও এদিন সুপ্রিম কোর্ট রাজস্থানের হাইকোর্টের নির্দেশ অনুসরণ করে সড়ক ও হাইওয়ে থেকে গবাদি পশু সরানোরও নির্দেশ দিয়েছে। এনএইচএআই, সড়ক পরিবহন দফতর এবং পুরসভাগুলিকে যৌথভাবে অভিযান চালিয়ে হাইওয়ে থেকে পশু সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...