Sunday, May 31, 2026

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

Date:

Share post:

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে ধরা হবে? কেন্দ্রের ঘোষণা মতো অনলাইন গেমিং অ্যাপ- সংস্থার উপর নিষেধাজ্ঞায় রুজিরুটি হারাতে বসেছেন অসংখ্য মানুষ। বিজেপি সরকারের (BJP Government) আনা এই অ্যাপ সংক্রান্ত আইনের (the promotion and regulation of online gaming bill 2025 ) বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতসহ একাধিক কোর্টে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি চলাকালীন গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রের জবাবদিহি তলব করেছে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ (SC Division Bench of Justice JB Pardiwala and Justice KV Viswanathan)।

অনলাইনে অ্যাপের মাধ্যমে কোনও গেমে অংশ নেওয়া মানেই সেটা আইনবিরুদ্ধ বা নিষিদ্ধ এমনটা দাগিয়ে দেওয়া যায় না। কেন্দ্র যে নিষেধাজ্ঞা জারি করেছে তার বিরুদ্ধে মামলাকারীদের দাবি, কেন্দ্রের এই আইন সংবিধানের ১৯(১)(জি) ধারা লঙ্ঘন করছে। এই নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ভারত অদ্ভুত এক দেশ। এখানে একজন খেলোয়াড়ের রোজগারের একমাত্র উৎস খেলাটাই। তাই এ নিয়ে শুনানির প্রয়োজন। কেউ যদি টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় গেম খেলে রোজগার করে, তাহলে সেটাকে বেটিং বা জুয়া বলা যায় না। সেক্ষেত্রে এই টুর্নামেন্টগুলিকে এই আইনের আওতার বাইরে রাখা উচিত। চলতি বছর সংসদের বাদল অধিবেশনে মোদি- শাহদের সরকার ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ বিলটি পাশ করিয়ে নিয়েছে। যার জেরে একে একে ড্রিম ১১, এমপিএলের মতো ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলো বন্ধ করে দিয়েছে। এইসবে জেরে অন্তত দু’লক্ষ মানুষের কর্মহীন হওয়ার আশঙ্কা এবং দু’লক্ষ কোটির ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্ট ও একাধিক হাই কোর্টে মামলা দায়ের হয়েছে।আগামী ২৬ নভেম্বর দেশের শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল মামলাকারীদের জবাব দেবেন। সুপ্রিম কোর্টেও হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে।

 

Related articles

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...