Tuesday, March 31, 2026

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

Date:

Share post:

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এবার একইদিনে উত্তরবঙ্গে দুই ব্যক্তির মৃত্যু হল। জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের কাছে এক ব্যক্তি স্ত্রীর নাম না থাকার কারণে আত্মহত্যা (suicide) করেন বলে দাবি পরিবারের। অন্যদিকে এসআইআর (SIR) চালু হওয়ার পরে তালিকায় নাম না থাকায় বাড়িতে বিএলও (BLO) যাওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধূপগুড়ির এক বাসিন্দার।

জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের বাসিন্দা জগন্নাথ কলোনীর বাসিন্দা নরেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় শুক্রবার দুপুরে। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল। কিন্তু তাঁর স্ত্রী বিনোদিনী রায়ের নাম ছিল না। তা নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। গত কয়েকদিনের মধ্যে ৩ বার তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়িতে গিয়ে স্ত্রীর নাম আছে কিনা তা জানেন। শুক্রবার সকালেও তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যর কাছে গিয়েছিলেন। এরপরই দুপুরে গ্রামের পাশের গাছে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নরেন্দ্রনাথ রায়ের একজন নয়, দুজন স্ত্রী। বিনোদিনী রায়ের পাশাপাশি মিনতি রায় নামেও তাঁর এক স্ত্রী রয়েছে। মিনতি রায়ের নামও ২০০২ সালের ভোটার তালিকায় (voter list) ছিল না। এই পরিস্থিতিতে দুই স্ত্রীর কী হবে? তাঁদের কী হবে? সেই আশঙ্কাতেই তিনি আত্মহত্যা করেন বলে দাবি স্থানীয় ও পরিবারের সদস্যদের।

আরও পড়ুন: SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

অন্যদিকে, ধূপগুড়ির বাসিন্দা লালু রাম বর্মনের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে দাবি পরিবারের। বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা লালুর নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। ভোটার কার্ডও ছিল না। সেই কারণেই তিনি বেশ আতঙ্কে ছিলেন। বৃহস্পতিবার বিকেল বেলা যখন বি এল ও এসআইআরের ফর্ম নিয়ে তাঁদের বাড়িতে যান, তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন লালু রাম বর্মন। পরিবারের সদস্যদের দাবি, কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়িতেই মারা যান। ঘটনা স্বীকার করেছেন স্থানীয় বিএলও। তবে কী কারণে তিনি মারা গিয়েছেন, তা নিয়ে কিছু জানাননি তিনি।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...